বেগম হোসনে আরা
আমাদের দেশে কত স্কুল ঘর
ছাত্র-ছাত্রী পড়তো সারা দিনভর।
ছিল কত লেখাপড়া আর খেলাধুলা
স্কুলগুলি আছে খালি মাঠে নেই খেলা।
ছাত্ররা তৈরী করে ইন্টারনেটে পড়া
টিচারের নাই শাসন নাই কথা কড়া।
বই-খাতার বোঝাটানা কষ্ট মা-বাবার
ছিল আরও কত কষ্ট কোচিংয়ে যাবার।
কত সুন্দর দেশ হয়ে গেল ভাই
স্কুল ছাড়া সার্টিফিকেট এখন পাই।
বছর পার হলো স্কুল সব বন্ধ
করোনার হাসপাতাল হলে নয় মন্দ।
করোনা রুগীদের নাই সেবার স্থান
স্কুলগুলি হাসপাতাল হলে বাচঁবে প্রাণ।


0 Comments